জাতীয় শিক্ষা সপ্তাহ ২০২৬: রাঙ্গামাটি সদর উপজেলাশ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত মো. মঈন উদ্দিন
জাতীয় শিক্ষা সপ্তা হ-২০২৬ উপলক্ষে রাঙ্গামাটি জেলার সদর উপজেলার শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক (মাধ্যমিক পর্যায়) হিসেবে নির্বাচিত হয়েছেন রাঙ্গামাটি ইসলামী সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার সিনিয়র শিক্ষক (শারীরিক শিক্ষা) মোঃ মঈন উদ্দিন।
ইতিপূর্বে তিনি ২০২৩ সালে প্রথমবারের মতো সদর উপজেলার শ্রেষ্ঠ স্কাউটশিক্ষক নির্বাচিত হন। দ্বিতীয়বারের মতো এই সম্মান অর্জনের মাধ্যমে তিনি তার পেশাগত দক্ষতা ও অবদানের স্বীকৃতি পেলেন।
গত ৮ জানুয়ারি ২০২৬ রাঙ্গামাটি সদর উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ কামরুল হোসেন চৌধুরী এবং উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সৈয়দ মাহমুদ হাসান স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ তথ্য জানা যায়।
বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়, জাতীয় শিক্ষা সপ্তাহ ২০ ২৬-এর নীতিমালা অনুযায়ী সর্বোচ্চ নম্বর অর্জন করে মোঃ মঈন উদ্দিন দ্বিতীয়বারের মতো উপজেলা পর্যায়ে শ্রেষ্ঠ স্কাউটশিক্ষক (মাধ্যমিক) হিসেবে মনোনীত হন।
সিনিয়র শিক্ষক মোঃ মঈন উদ্দিনের শিক্ষাজীবন ও পেশাগত যোগ্যতা রাঙ্গামাটি সরকারি উচ্চ বিদ্যালয় থেকে ১৯৯৭ সালে মানবিক বিভাগে এসএসসি পরীক্ষায় প্রথম বিভাগে উত্তীর্ণ হন। পরবর্তীতে তিনি রাঙ্গামাটি সরকারি কলেজ থেকে স্নাতক সম্পন্ন করেন এবং চট্টগ্রাম সরকারি শারীরিক শিক্ষা কলেজ থেকে ২০০৪–২০০৫ শিক্ষাবর্ষে বিপিএড ডিগ্রি অর্জন করেন, যেখানে তিনি প্রথম বিভাগে উত্তীর্ণ হন।
চাকরিজীবনে তার দক্ষতার স্বীকৃতি হিসেবে ২০১৪ সালে শারীরিক শিক্ষা বিষয়ে রাঙ্গামাটি জেলা মাস্টার ট্রেইনার হিসেবে নির্বাচিত হন।তিনি বর্তমানে রাঙ্গামাটি জেলা ক্রীড়া সংস্থার খেলার ফুটবল রেফারী সমিতি ও জেলা আম্পায়ার কমিটির নির্বাহী সদস্য হিসেবে দায়িত্ব পালন করছেন। পাশাপাশি তার প্রতিষ্ঠিত রিজার্ভ বাজার লিটল স্টার স্পোর্টিং ক্লাবের সভাপতি এবং রাঙ্গামাটি জেলা মোহামেডান স্পোর্টিং ক্লাব ক্লাবের নির্বাহী সদস্য হিসেবেও সক্রিয় রয়েছেন। বর্তমানে উপজেলা স্কাউট সম্পাদক
মোঃ মঈন উদ্দিনের এই অর্জনে রাঙ্গামাটি ইসলামী সুন্নিয়া সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষসহ শিক্ষকবৃন্দ ও মাদ্রাসা কর্তৃপক্ষ তার প্রতি আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানিয়েছেন।