বাঘাইছড়িতে বিজিবির অভিযানে অস্ত্র-গোলাবারুদ উদ্ধার
রাঙামাটির বাঘাইছড়িতে বিজিবির বিশেষ অভিযানে অস্ত্র, গোলাবারুদ ও দেশীয় ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।
বৃহস্পতিবার গভীর রাতে গোপন সংবাদের ভিত্তিতে ২৭ বিজিবি মারিশ্যা জোনের জোন কমান্ডার লেফটেন্যান্ট কর্নেল জাহিদুল ইসলাম জাহিদ, পিএসসি’র নেতৃত্বে এ অভিযান পরিচালনা করা হয়। অভিযানে বিজিবির সহকারী পরিচালক (এডি) হাফিজুর রহমানসহ একটি চৌকস দল অংশ নেয়।
অভিযান চলাকালে বিজিবির উপস্থিতি টের পেয়ে সন্দেহভাজন ব্যক্তিরা একটি ব্যাগ ফেলে পাহাড়ের দিকে দৌড়ে পালিয়ে যায়। পরে জীবতলী ব্রিজ এলাকায় ফেলে যাওয়া ব্যাগটি তল্লাশি করে অস্ত্র, গোলাবারুদসহ বিভিন্ন মালামাল উদ্ধার করা হয়।
বিজিবি সূত্রে জানা গেছে, উদ্ধারকৃত এসব অস্ত্র ও সরঞ্জাম অবৈধ চোরাচালান ও সিগারেট পাচারের কাজে ব্যবহৃত হয়ে আসছিল বলে ধারণা করা হচ্ছে।